ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক ম্যাচেই ১১ জনের অভিষেক, বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল গৃহায়ন কর্তৃপক্ষ

যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি অবৈধ দখলমুক্ত করতে দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার ও সোমবার
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:৫ সময়
যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল গৃহায়ন কর্তৃপক্ষ

যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি অবৈধ দখলমুক্ত করতে দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার ও সোমবার চলা এ অভিযানে বিএনপি ও আওয়ামী লীগের তিনটি আঞ্চলিক কার্যালয়সহ মোট ৪ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে হাউজিং এস্টেট এলাকায় সরকারি খাসজমি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। এক বছরের বেশি সময় ধরে দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয় এবং সর্বশেষ মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এরপরই অভিযান শুরু করা হয়।


অভিযান শুরু হয় রবিবার সকাল ৯টায়। প্রথমে বাবলাতলা এলাকায় একটি অবৈধ বাড়ি ভেঙে ফেলা হয়। পরে গাবতলা মোড়, বি-ব্লক বাজার ও সি-ব্লক এলাকায় একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রাজনৈতিক দলের কার্যালয়, দোকান ও আবাসিক ঘরও ছিল। পরবর্তীতে উপশহর পার্ক এলাকায় একটি রাজনৈতিক কার্যালয় ও পাশের দোকান উচ্ছেদ করা হয়। একই এলাকায় আমতলা বস্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক ঘরবাড়ি এবং দুটি কারখানা ভেঙে দেওয়া হয়।


সোমবারও হাইকোর্ট মোড়, ঢাকা রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এদিন আরও প্রায় ২০০ স্থাপনা উচ্ছেদ করা হয়, যার মধ্যে একটি রাজনৈতিক কার্যালয়ও রয়েছে। অভিযান চলাকালে এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তবে কিছু বাসিন্দা অভিযোগ করেন, তাদের কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে এবং অতীতে কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে এসব স্থাপনা বসার সুযোগ দিয়েছিলেন।


জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বারবার সতর্ক করার পরও দখলদাররা সরে না যাওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে তিনি উল্লেখ করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ