ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

রাঙ্গামাটিতে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন লোকালয়ে।
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:৮ সময়
রাঙ্গামাটিতে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন লোকালয়ে। রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণটি খাবার খেতে লোকালয়ে প্রবেশ করলে কুকুরের একটি দল সেটিকে আক্রমণ করে। এতে হরিণটির শরীরের পেছনের অংশে মারাত্মক ক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।


জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, সকালে কুকুরের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। তিনি আরও জানান, বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত হরিণটি উদ্ধার করে কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।


পরবর্তীতে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী জানান, ভেটেরিনারি টিম ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে নিশ্চিত করেছে যে কুকুরের আক্রমণেই হরিণটির মৃত্যু হয়েছে। পরে নিয়ম অনুযায়ী মৃত হরিণটি মাটিতে দাফন করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ