ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

পাওনা টাকা নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের পিটুনিতে ব্যবসায়ী নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটুনিতে রহিম সরদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
পাওনা টাকা নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের পিটুনিতে ব্যবসায়ী নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিটুনিতে রহিম সরদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত রহিম সরদার ওই গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রহিম সরদার ঢাকায় ভ্যানে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন। পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীর (৩০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।


প্রতিপক্ষের মারধরে রহিম সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


থানা পুলিশ জানায়, নিহতের স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম