ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প?

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, নিহত ২

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪১ সময়
নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, নিহত ২

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মতিউর রহমান (৪৫) এবং একই এলাকার নাজমুল ইসলাম (৪৫)।


পত্নীতলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি প্রাইভেটকারে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুজনই আটকা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী