ঢাকা | |

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে গভীর রাতে আঘাত হেনেছে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে গভীর রাতে আঘাত হেনেছে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে মৃদু কাঁপুনি টের পান বাসিন্দারা। রোববার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয় বলে জানিয়েছে জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার কাছাকাছি। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। অনেক বাসিন্দা জানান, হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।


এর আগে শনিবার বিকেলেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৫ এর মধ্যে। ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের বিলাসিপাড়া এলাকা। কম গভীরতায় উৎপন্ন হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে এর প্রভাব বেশি অনুভূত হয়।


লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী ঝাঁকুনিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান নেন।


সূত্র: মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল