ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে যুবদলের সমাবেশের পাশে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি ‘বড় ছাড়ে’ থার্ড টার্মিনাল পাচ্ছে জাপান সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই, ‘নতুন মন্ত্রী’ এবং ‘পাঠশালার ছাত্রছাত্রী’ এবার সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হামলা জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী: গালিবাফ প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

ফেনী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৯ সময়
ফেনী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা বেড়ে যাওয়ায় প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে।


এ লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সব সীমান্ত ফাঁড়ি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশইন, চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।


এছাড়া সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল টহল, পায়ে হেঁটে টহল, বিশেষ অভিযান এবং সন্দেহভাজন এলাকাগুলোতে নিবিড় পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে মাদক, গবাদিপশু ও ভারতীয় বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম