ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

দীর্ঘ ছয় দশকের রাজনৈতিক আধিপত্য ভেঙে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি. জোসেফ বিজয়
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৬ সময়
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

দীর্ঘ ছয় দশকের রাজনৈতিক আধিপত্য ভেঙে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি. জোসেফ বিজয় থালাপতি। রোববার (১০ মে) চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। শপথ গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানান এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজয়কে অভিনন্দন এবং তার নতুন মেয়াদের জন্য শুভকামনা। তিনি আরও বলেন, তামিলনাড়ুর মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করবে। শপথ অনুষ্ঠানের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-র সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


শপথের পর দেওয়া প্রথম ভাষণে বিজয় নিজেকে “সাধারণ মানুষ” হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক বা রাজকীয় পরিবার থেকে নয়, জনগণের ভালোবাসা ও সমর্থনেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, তার সরকার প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন এক অধ্যায় গড়ে তুলতে কাজ করবে।


একই সঙ্গে তিনি সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে সময় চান এবং প্রশাসনের ক্ষমতার কেন্দ্র নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন। বিজয় বলেন, “আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে জোটসঙ্গীদের প্রভাবমুক্ত থেকে সরকার পরিচালনার ইঙ্গিত দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প