ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চাইল ওজোপাডিকো আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের ২০৩৭ নম্বর পিলার এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর সম্পন্ন হয়।


নিহতরা হলেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং একই এলাকার মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন (৫৫)। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম। এ সময় কসবা থানার ওসি নাজনীন সুলতানা, পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার।


বৈঠক শেষে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম জানান, বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার (৮ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে ভারতের অভ্যন্তরে ধজনগর–পাথারিয়াদ্বার এলাকায় বিএসএফের গুলিতে তারা নিহত হন। শনিবার সকালে বিজিবির ৬০ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করে।


বিজিবির তথ্য অনুযায়ী, ওই রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতের ভেতরে প্রবেশ করে চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। ফেরার পথে বিএসএফ তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ ছররা গুলি ছোড়ে, এতে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানায় বিজিবি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে