ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

যারা একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের দাবি তোলেন, তাদের মতবাদ ধর্মীয় শরিয়ত ও বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

যারা একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের দাবি তোলেন, তাদের মতবাদ ধর্মীয় শরিয়ত ও বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। শনিবার (৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়াহ বিশ্লেষণ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, ইসলামী শরিয়তে চন্দ্রমাস শুরুর নির্ধারিত মানদণ্ড হলো নতুন চাঁদ (হেলাল) দেখা অথবা সাক্ষ্যের ভিত্তিতে তা নিশ্চিত হওয়া। অন্যথায় মাস ৩০ দিন পূর্ণ করার বিধান রয়েছে। আবদুল মালেক আরও বলেন, একযোগে সারা বিশ্বে একই দিনে রোজা বা ঈদ পালনের দাবি দলিলভিত্তিক নয় এবং বাস্তবে তা কার্যকর করাও সম্ভব নয়।


সেমিনারে বক্তারা চাঁদ দেখার ভিন্ন ভৌগোলিক অবস্থান, সময়ের পার্থক্য এবং শরিয়াহর ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন দেশে ঈদ ও রোজার তারিখ ভিন্ন হওয়া স্বাভাবিক বিষয় বলেও মত দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন