ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা এক ম্যাচেই ১১ জনের অভিষেক, বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ লাখ কোরবানির পশু উদ্বৃত্ত, বিজিবিকে সীমান্তে নজরদারির নির্দেশ: প্রতিমন্ত্রী টুকু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৫৬ সময়
২২ লাখ কোরবানির পশু উদ্বৃত্ত, বিজিবিকে সীমান্তে নজরদারির নির্দেশ: প্রতিমন্ত্রী টুকু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এবারের ঈদে দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা চাহিদার তুলনায় বেশি থাকায় পশু আমদানির কোনো প্রয়োজন নেই। শনিবার (৯ মে) নাটোরের গুরুদাসপুরে মৎস্যচাষি সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, এবারের ঈদে দেশে কোরবানির পশুর চাহিদা প্রায় ১ কোটি ২ লাখ হলেও কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখ। ফলে প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত রয়েছে। তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা কোরবানিকে কেন্দ্র করে পশু পালন করেন। তাই পশু আমদানি করা হলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ কারণে সরকার পশু আমদানির কোনো পরিকল্পনা নেয়নি।


তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরে মৎস্যচাষি সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, নাটোরের চলনবিল দেশের অন্যতম বৃহৎ জলাশয়, যেখানে বৈচিত্র্যময় মাছ পাওয়া যায়। এখানকার মৎস্য খাত আরও সমৃদ্ধ করতে ‘ফিস প্রসেসিং সেন্টার’ ও ‘মৎস্য গবেষণা কেন্দ্র’ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।


তিনি জানান, পূর্ণাঙ্গ প্রকল্পের মাধ্যমে চলনবিলের ঐতিহ্য ও সম্ভাবনাকে আরও উন্নত করা হবে। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প