ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলা

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, সন্তান ও শ্যালককে জবাই করে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৯ মে)
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলা

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, সন্তান ও শ্যালককে জবাই করে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৯ মে) রাতে নিহত শারমিন বেগমের বাবা সাহাদত মোল্লা কাপাসিয়া থানায় এ মামলা করেন। মামলায় পলাতক ঘাতক ফুরকান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি আরও চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।


গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শারমিন খানমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এতে ফুরকান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে শনিবার (৯ মে) সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোন গ্রামের একটি আবাসিক কলোনি থেকে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—শারমিন বেগম (৩২), শ্যালক রসুল মিয়া (২২), এবং তিন শিশু সন্তান মীম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা গোপালগঞ্জ থেকে জীবিকার তাগিদে কাপাসিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার (৮ মে) গভীর রাতে ওই পাঁচজনকে জবাই করে হত্যা করা হয়। পরে অভিযুক্ত স্বামী ফুরকান মিয়া পালিয়ে যান। পরদিন শনিবার ভোরে তিনি নিহতদের স্বজনদের ফোন করে হত্যাকাণ্ডের কথা জানান বলে অভিযোগ রয়েছে।


ঘটনার পর থেকে পলাতক ফুরকানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ