ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ইরানি জাহাজে মার্কিন হামলা: নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি–এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানি একটি জাহাজে হামলার ঘটনায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের মধ্যে
  • আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
ইরানি জাহাজে মার্কিন হামলা: নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি–এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানি একটি জাহাজে হামলার ঘটনায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার অভিযান চলাকালে একজন নাবিকের মরদেহ পাওয়া গেছে। তবে বাকি নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) রাতে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই সময় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন নাবিক আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি সিরিকে দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও উল্লেখ করা হয়।


পরবর্তীতে শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমসহ আন্তর্জাতিক সূত্র অনুযায়ী, এই ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে।


ইরানি কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধার ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম