ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা এক ম্যাচেই ১১ জনের অভিষেক, বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে জামায়াতের এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এ
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩৩ সময়
বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে জামায়াতের এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুজাহিদ মোল্লা (৪০) হিজলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাতটার দিকে বাড়ির সামনে নিজের দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ নামে এক ব্যক্তি দোকান থেকে জুস কিনে সেটি নিয়ে আপত্তি তোলেন। জুসকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।


একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তাকে গণপিটুনি দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে আটক করে।


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প