ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

নিখোঁজের ১১ দিন পর গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
নিখোঁজের ১১ দিন পর গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমেনা খাতুন বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দুই ছেলে অসুস্থ হয়ে মারা যায়। সন্তান হারানোর শোকে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগেও তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। সর্বশেষ গত ২৫ এপ্রিল তিনি নিখোঁজ হন। এরপর বুধবার বিকেলে স্থানীয়রা দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আমেনা খাতুনের বলে শনাক্ত করেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিদ্দিক হোসেন জানান, আমেনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ