ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি দ্রুত সমাপ্তির দিকে এগোচ্ছে। হরমুজ প্রণালির অবরোধ
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি দ্রুত সমাপ্তির দিকে এগোচ্ছে। হরমুজ প্রণালির অবরোধ এবং তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, “আপনারা যখন বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করবেন, তখন বুঝতে পারবেন গুরুত্বপূর্ণ কারণেই আমরা এসব পদক্ষেপ নিচ্ছি। আমরা ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দিতে পারি না।”


তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ এখন যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করছে এবং চলমান পদক্ষেপকে সঠিক মনে করছে। খুব শিগগিরই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।


এদিকে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে অচলাবস্থা বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে।


সূত্র: রয়টার্স ও আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ