ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নীলফামারীতে নৌকার প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ছেন গোলাম মোস্তফা। এদিকে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৩, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৩, সকাল ৯:২১ সময়
নীলফামারীতে নৌকার প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ছেন গোলাম মোস্তফা। এদিকে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তার স্ত্রী মার্জিয়া সুলতানা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে মার্জিয়া সুলতানার মনোনয়ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মইনুল ইসলাম।

মার্জিয়া সুলতানা বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারী জেলা শাখার সহ সভাপতি।

স্ত্রী মার্জিয়া সুলতানার মনোনয়ন নেওয়ার বিষয়ে গোলাম মোস্তফা বলেন, যদি কোন কারণে মনোনয়ন পত্র বাতিল হয় তাহলে প্রার্থীকে দায়ী হতে হবে। এ কারণে ডামি প্রার্থী হিসেবে আমার স্ত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অপরদিকে নীলফামারী-৩ আসনে গোলাম মোস্তফার বিপরীতে মনোনয়ন নিয়েছেন আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, বঙ্গবন্ধু পরিষদ নীলফামারী জেলা শাখার সদস্যসচিব মো. রোকনুজ্জামান জুয়েল, জলঢাকা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুকুম আলী ও জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই