ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চাইল ওজোপাডিকো আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প কলম্বিয়ায় ভূমিকম্পে ৭০ বারের বেশি আফটারশক, নিহত বেড়ে ২৫০ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হালিম (এআরও গ্রুপের নেতা) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হালিম (এআরও গ্রুপের নেতা) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হালিম ওই ক্যাম্পের এফ-৬ ব্লকের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। আহতরা হলেন মোহাম্মদ উল্লাহ (৩৫) ও মোহাম্মদ নুর (৩৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ক্যাম্প সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে পরে আবদুল হালিমকে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীদের একজন মোহাম্মদ ইব্রাহিম বলেন, “হালিম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, তখনই হামলাকারীরা গুলি চালায়।”


উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে