ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফিফা সংস্কারের দাবিতে একজোট ইউরোপের শীর্ষ চার লিগ ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প ‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

বেইজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এ ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উচ্চপর্যায়ের একটি
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:১৯ সময়
বেইজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এ ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।


পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই আরাগচি সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বেইজিং সফরের আগে তিনি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেন। বিশ্লেষকদের মতে, মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই ইরানের এ ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ।


উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের রাজনীতি ও পরমাণু সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চীন দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এই সফর এশিয়ায় ইরানের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করবে।


সূত্র: আল-জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প