ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

কুমিল্লার চান্দিনা উপজেলা-এ আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, স্বামীর সামনে থেকে
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়
কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

কুমিল্লার চান্দিনা উপজেলা-এ আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, স্বামীর সামনে থেকে স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা এলাকায়।


আটক ব্যক্তিরা হলেন—মো. আশিক (৩১), মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।


জানা যায়, বরুড়া উপজেলার এক দম্পতি রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কামারখোলা এলাকায় অটোরিকশার ব্যাটারি শেষ হয়ে গেলে তারা হেঁটে অগ্রসর হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে কয়েকজন এসে তাদের পথরোধ করে।


ভুক্তভোগীর স্বামী জানান, পরে আরও কয়েকজনকে ডেকে আনা হয় এবং তার স্ত্রীকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তাকে জোরপূর্বক নির্যাতন করা হয়েছে এবং কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।


চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, ঘটনায় পাঁচজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং তাকে চিকিৎসা ও পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ