ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

দুপুর থেকে সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জরুরি সংস্কার কাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের অধীন সব এলাকায় কয়েক
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩০ সময়
দুপুর থেকে সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জরুরি সংস্কার কাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের অধীন সব এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়া কালিপুর হাওর এলাকায় নতুন খুঁটি স্থাপনের কাজও এই কার্যক্রমের অংশ হিসেবে সম্পন্ন করা হবে।


ঘোষিত সময়সূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এ বিষয়ে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ বলেন, লাইনের নিরাপত্তা নিশ্চিত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ