ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা

চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা। ‘হেয়ার কাট’ বাতিল এবং স্বাভাবিক
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:১৩ সময়
চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা

চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা। ‘হেয়ার কাট’ বাতিল এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিতে সোমবার সকাল থেকে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার (৪ মে) সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক–এর শাখায় গিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। পরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার–এর সামনে মানববন্ধন করেন।


আমানতকারীদের অভিযোগ, ‘হেয়ার কাট’ বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং তাদের জমাকৃত অর্থ সম্পূর্ণ ফেরতের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি লেনদেন স্বাভাবিক করা, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সকাল ১০টার দিকে আগ্রাবাদ এক্সেস সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাণিজ্যিক এলাকায় গিয়ে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোর সামনে অবস্থান নেয়। এ সময় কয়েকটি শাখায় ব্যাংক কর্মকর্তারা ভেতরে আটকা পড়েন।


সরেজমিনে দেখা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখার সামনে শতাধিক আমানতকারী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’সহ বিভিন্ন স্লোগান দেন। আমানতকারী সামিনা আক্তার বলেন, প্রয়োজনের সময় ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে তারা চরম দুর্ভোগে পড়েছেন। সামনে কোরবানির ঈদ থাকায় এই পরিস্থিতি আরও উদ্বেগ তৈরি করছে। ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ কাশেম জানান, কষ্টার্জিত অর্থ জমা রাখলেও এখন তা তুলতে না পেরে ব্যবসা পরিচালনায় সমস্যায় পড়ছেন। একই অভিযোগ করেন জসিম উদ্দিনও।


উল্লেখ্য, এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর আগে খাতুনগঞ্জ এলাকাতেও একই দাবিতে কয়েকটি শাখায় তালা ঝুলিয়েছিলেন আমানতকারীরা। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এই ব্যাংকগুলোর আমানতে নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত সংশোধন করে ব্যক্তিগত ও মেয়াদি আমানতে ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প