ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ শনাক্তের পর তা স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:২৮ সময়
ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ শনাক্তের পর তা স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী বৃহস্পতিবার (৭ মে) তার মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার স্থানীয় সময় বাদ জোহর ইসলামিক সোসাইটি অব টাম্পা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শনিবার (২ মে) সকালে টাম্পা পুলিশ মরদেহটি আনুষ্ঠানিকভাবে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির অকাল মৃত্যুতে পুরো ফ্লোরিডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।


প্রতিক্রিয়ায় কণ্ঠশিল্পী এস আই টুটুল বলেন, এমন মর্মান্তিক ঘটনায় আনন্দ-উচ্ছ্বাস যেন চিরতরে ম্লান হয়ে গেল। এদিকে, নিহত দুই শিক্ষার্থী জামিল ও বৃষ্টির পরিবারের সহায়তায় সহপাঠী ও বন্ধুরা ‘গোফান্ডমি’র মাধ্যমে তহবিল সংগ্রহ করছেন। ইতোমধ্যে প্রায় পৌনে দুই লাখ ডলার সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। আয়োজকদের আশা, প্রতিটি পরিবারকে অন্তত এক লাখ ডলার করে সহায়তা দেওয়া সম্ভব হবে।


তদন্ত সূত্রে জানা গেছে, জামিলের রুমমেট হিশাম ঘারবেহ পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এদিকে, সংশ্লিষ্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কোনো নিরাপত্তা ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখছেন সহপাঠী ও কমিউনিটির নেতারা। গত এপ্রিলের শেষদিকে এই নৃশংস ঘটনার খবর প্রকাশ পেলে বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প