ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল ইসলাম কামরান (২৫) সিলেটের ওসমানীনগর উপজেলার
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৬ সময়
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল ইসলাম কামরান (২৫) সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শনিবার রাতের দিকে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমেদা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করছেন।


পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পরই জীবিকার তাগিদে আবার পর্তুগালে ফিরে যান। কিন্তু অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদ পরিবারকে গভীর শোকে স্তব্ধ করে দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম