ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী নিজের ‘মুক্তিযোদ্ধা সনদ’ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়- কারণ কী ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাপায় সন্তানের মৃত্যু দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার, তদবিরে ছাড়া হবে না কাউকে: ডিএমপি কমিশনার শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির

হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানকালীন আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ২:১৮ সময়
হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানকালীন আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। একইসঙ্গে তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এই চার্জশিট দাখিল করেন। তিনি জানান, তদন্ত শেষে ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। অপরদিকে, ১২৭ জন ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন না—এমন তথ্যের ভিত্তিতে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।


অভিযোগপত্রে অন্তর্ভুক্ত অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলসহ আরও অনেকে। এদিকে, অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কামরুল হোসেন, ওয়াহিদ হাসান, আক্কাছ সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী (তাজু), মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, তোফাইল আহমেদ, নিখিল চন্দ্র শীল ও তোতা মোল্লা।


তদন্ত প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনা ও পূর্বপরিকল্পনার ভিত্তিতে অভিযুক্তরা দেশজুড়ে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিকেল সাড়ে ২টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আশিক। রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে ২৮ সেপ্টেম্বর আশিক নিজেই মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল