ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ

ইসলামে জীবিকা উপার্জন অবশ্যই হালাল পথে করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সুদভিত্তিক কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ

ইসলামে জীবিকা উপার্জন অবশ্যই হালাল পথে করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সুদভিত্তিক কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত চাকরিকে অনেক আলেম হারাম বা সন্দেহজনক হিসেবে ব্যাখ্যা করে থাকেন। সম্প্রতি ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এক ভিডিওতে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন। সেখানে এক ব্যক্তি প্রশ্ন করেন—সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে তার উপার্জন ও আমল কবুল হবে কি না এবং এতে জান্নাতে যাওয়া সম্ভব কি না।


জবাবে তিনি বলেন, সুদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত চাকরির মাধ্যমে উপার্জিত অর্থ হালাল নয়। আর হালাল উপার্জন ছাড়া শুধু নামাজ বা অন্য ইবাদতের ওপর নির্ভর করে জান্নাতের আশা করা যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ইসলামী শিক্ষা অনুযায়ী হারাম উপার্জন শরীর ও জীবনে প্রভাব ফেলে এবং ইবাদতের গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। তাই হালাল রুজির পথে ফিরে আসার চেষ্টা করা জরুরি।


তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, সুদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি—যেমন গ্রহণকারী, প্রদানকারী, লেখক ও সাক্ষী—সবার ওপর অভিশাপের কথা বর্ণিত হয়েছে। তাই হালাল জীবিকা নিশ্চিত করা এবং সন্দেহজনক উপার্জন থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি, পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প