ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না: পরিবেশমন্ত্রী

“নতুন কুঁড়ি স্পোর্টস”-এ খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না: পরিবেশমন্ত্রী

“নতুন কুঁড়ি স্পোর্টস”-এ খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (২ মে) বিকেলে ফেনী শহরতলীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, খেলোয়াড়রা তাদের যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যাবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি গ্রাম ও ইউনিয়নের ছেলে-মেয়েরা এই কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারবে। তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস মূলত তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার একটি উদ্যোগ। এটি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ বলেও তিনি উল্লেখ করেন।


ফেনীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, জেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে সম্পন্ন হবে। বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, উজানের পানির কারণে পরশুরামে এবং রেগুলেটর সমস্যার কারণে সোনাগাজীতে বন্যা হয়ে থাকে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে এবং ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!