ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

নতুন শিক্ষাবর্ষ: সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ, ১১ হাজার গাছ লাগাবেন নবীনরা

দেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস শুরু হচ্ছে আজ। রোববার (৩ মে) সকালে
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
নতুন শিক্ষাবর্ষ: সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ, ১১ হাজার গাছ লাগাবেন নবীনরা

দেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস শুরু হচ্ছে আজ। রোববার (৩ মে) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবর্ষের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সারা দেশের মেডিকেল কলেজগুলোর নবীন শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম।


নবীন শিক্ষার্থীদের বরণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিটি মেডিকেল কলেজ নিজস্ব উদ্যোগে পৃথক উদ্বোধনী আয়োজন করবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ করবেন, যার মাধ্যমে সারা দেশে ১১ হাজারের বেশি বৃক্ষরোপণ হবে। নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও উদ্বুদ্ধ করতে প্রতিটি কলেজে বিশেষ মোটিভেশনাল সেশন আয়োজন করা হয়েছে, যা চিকিৎসা শিক্ষার চাপ মোকাবিলায় সহায়তা করবে।


এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫১০০টি, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজে ৪৫৫টি আসনে মোট ১১ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় এবার ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী অংশ নেন। ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ক্লাস চলতি মাসের দ্বিতীয়ার্ধে শুরু হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল