ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান বোরখা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতা কর্মী: পুলিশ জনগণের আকাঙ্ক্ষা-সমস্যা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই: জামায়াত ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি ‘বহু মানুষকে চাপা দেওয়ার’ গুজব রটিয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ভারতে নির্যাতন করে চলন্ত ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যা নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না: পরিবেশমন্ত্রী উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ

জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন মাসুদ

এক-এগারোর ঘটনাপ্রবাহ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। রিমান্ডে দেওয়া বক্তব্যে তিনি
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন মাসুদ

এক-এগারোর ঘটনাপ্রবাহ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। রিমান্ডে দেওয়া বক্তব্যে তিনি স্বীকার করেছেন, রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়া পরিবারকে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি ওই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি এ পদক্ষেপ নেন। আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও সেনাপ্রধান না হওয়ায় তিনি প্রতিশোধমূলক অবস্থান নিয়েছিলেন বলে স্বীকার করেন। একইসঙ্গে তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতনের পরিকল্পনাও তার ছিল বলে জানিয়েছেন।


তার দাবি, এভাবে চাপ সৃষ্টি করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়ার অনড় অবস্থানের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। মাসুদ উদ্দিন আরও জানান, এক-এগারোর পর সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরিকল্পনাও ছিল তার। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তা সম্ভব হয়নি। তিনি স্বীকার করেছেন, অবসর নেওয়ার পর অবৈধভাবে বিপুল সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশে সম্পদের অবস্থান রয়েছে।


এক-এগারো প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, সে সময়ের অন্যতম প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন মাসুদ উদ্দিন। লেখক মহিউদ্দিন আহমদ-এর মতে, ওই সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কয়েকজন কর্মকর্তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পরিবর্তনে তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। একই সময় জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াতেও তার ভূমিকার কথা উঠে এসেছে বিভিন্ন সূত্রে।


ওই সময় আলোচিত ‘মাইনাস টু ফর্মুলা’র মাধ্যমে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ প্রক্রিয়ায় গ্রেপ্তার, রিমান্ড ও জিজ্ঞাসাবাদ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা অবস্থায় এসব তথ্য দিয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তার কাছ থেকে পাওয়া তথ্য মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত