ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স, রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দের গোলরক্ষক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ যুক্তরাষ্ট্রের মাটিতে গোলের পর ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি বিশ্বকাপের ‘অভিষেক’ ম্যাচেই কেপ ভার্দের চমক, আটকে দিলো স্পেনকে স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড ইমানের দুর্দান্ত গোল, এগিয়ে থেকে বিরতিতে মিশর শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন কেপ ভার্দের গোলরক্ষক

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)। শুক্রবার (১ মে) ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিটি পদেই নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করে জয় নিশ্চিত করেন নীল প্যানেলের প্রার্থীরা। নির্বাচিতদের মধ্যে রয়েছেন সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস এবং সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর অ্যানি।


গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট দেন। আওয়ামী লীগ সমর্থিত ‘সাদা প্যানেল’ অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে জানা গেছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় নীল প্যানেল এবং জামায়াত ও এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’-এর মধ্যে।


তবে ফল ঘোষণার আগেই এনসিপি-সমর্থিত আইনজীবী সংগঠন ভোট কারচুপির অভিযোগ তোলে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং বিরোধী প্যানেলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।


৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অনুষ্ঠিত এই নির্বাচন আইনজীবী মহলে বিশেষ গুরুত্ব বহন করছিল। এই ফলাফলের মাধ্যমে ঢাকা আইনজীবী সমিতিতে আবারও একক আধিপত্য প্রতিষ্ঠা করল নীল প্যানেল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল