ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বছরে মাত্র দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, সাশ্রয়ী জেনেরিক ওষুধে এফডিএর অনুমোদন আগামী ৪৮ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতিতে চাপে ট্রাম্প ২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছর বয়সী বৃদ্ধের গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা, মোটরসাইকেলে আগুন পেঙ্গুইনের ভালোবাসা মিরপুর ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু

বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত

ফরিদপুরের নগরকান্দায় সড়কে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায়
  • আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত

ফরিদপুরের নগরকান্দায় সড়কে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহযোগী। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম হান্নান (৪৫)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা। আহতরা হলেন নাঈম (২২) ও আল-আমিন (২৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক দ্রুত গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে যাচ্ছিল। পথচারীদের মতে, ট্রাকটি একাধিক এলাকায় দুর্ঘটনার পর পালিয়ে আসছিল। পরে বিলনালিয়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। পাশাপাশি ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়।


পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকটি একাধিক এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি