ঢাকা | |

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার তিন যুবলীগ নেতা

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোরে পৌরসভার
  • আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার তিন যুবলীগ নেতা

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোরে পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।


স্থানীয় সূত্রে জানা যায়, বল্টুরামটিলা এলাকায় এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন তারা। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে নিজ নিজ স্থানে অবস্থান করছিলেন। তবে শুক্রবার দুপুরে বিয়ের মূল আয়োজনের আগেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে।


রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, আটককৃতরা ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী