ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

জামিন পেলেও বিদেশ যেতে পারবেন না ইমরান-বুশরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেলেও বিদেশ যেতে পারবেন না। বুধবার (২২ নভেম্বর) বিরুদ্ধে দেশটির বিদেশ গমন
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৩:১৫ সময়
জামিন পেলেও বিদেশ যেতে পারবেন না ইমরান-বুশরা ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেলেও বিদেশ যেতে পারবেন না। বুধবার (২২ নভেম্বর) বিরুদ্ধে দেশটির বিদেশ গমন নিয়ন্ত্রণ কমিটি এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি ছাড়াও দলে আরও ২৮ জন বিদেশ যেতে না পারে সে বিষয়ে সরকারের কাছে সুপারিশ করেছে। খবর জিও নিউজের। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসিএল কমিটি বুধবার তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি, যোগাযোগমন্ত্রী শহীদ আশরাফ তারার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠকে এই সুপারিশ করে। বৈঠকে উপকমিটি ৪১ জনের নাম ইসিএলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। ১৯০ মিলিয়ন পাউন্ড রুপি নিষ্পত্তির মামলার কারণে পিটিআই প্রধানসহ এই ২৯ জনকে ইসিএলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

কমিটিতে বুশরা বিবি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার বিশেষ সহকারী বুখারি এবং সাবেক উপদেষ্টা শাহজাদ আকবরকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। 

জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে ১৩টি বিভিন্ন ধরনের মামলা ইসিএল থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের নির্দেশে সাতজনের নাম ইসিএল থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য তত্ত্বাবধায়ক ফেডারেল মন্ত্রিসভায় পাঠানো হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ