ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭৯

ইন্দোনেশিয়া-এর রাজধানী জাকার্তার অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও অন্তত ৭৯ জন আহত হয়েছেন। সোমবার
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭৯

ইন্দোনেশিয়া-এর রাজধানী জাকার্তার অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও অন্তত ৭৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বেকাসি সিটি রেল স্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আল জাজিরা এবং স্থানীয় সূত্র জানায়, জাকার্তা-চিকারং কমিউটার ট্রেনের সঙ্গে ‘আর্গো ব্রোমো আংগ্রেক’ নামের একটি দূরপাল্লার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী এই ট্রেনটি জাকার্তা ও সুরাবায়ার মধ্যে নিয়মিত চলাচল করে।


রাষ্ট্রীয় মালিকানাধীন কেএআই-এর মুখপাত্র ফ্রানোটো উইবোবো জানান, একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনের ওপর থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা দূরপাল্লার ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ শাফি জানান, বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ধাতব কাঠামো কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।


উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের ভেতরে এখনও কয়েকজন জীবিত আটকা পড়ে থাকতে পারেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের