ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০৮ সহকারী পরিচালক নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক, চলছে আবেদন ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন ঝড়ের কবলে মেঘনায় আটকা পড়েছে যাত্রীবাহী তিন লঞ্চ চলন্ত বাসে চালক অজ্ঞান, স্কুলের শিশুরাই বাস থামিয়ে দিল জরুরি কল জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন জাতিসংঘে সক্রিয় কূটনীতি, জেনেভায় বাংলাদেশের ভিশন তুলে ধরছেন কূটনীতিকরা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ প্রাইভেটকারের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

মেঘনা-ধলেশ্বরী নদীতে ঝড়ের কবলে পড়ে দুই লঞ্চ চরে আটকা, প্রায় ৭৫০ যাত্রী উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া ও মুক্তারপুর এলাকায় মেঘনা ও ধলেশ্বরী নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি যাত্রীবাহী লঞ্চ চরে
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
মেঘনা-ধলেশ্বরী নদীতে ঝড়ের কবলে পড়ে দুই লঞ্চ চরে আটকা, প্রায় ৭৫০ যাত্রী উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া ও মুক্তারপুর এলাকায় মেঘনা ও ধলেশ্বরী নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়ে। তবে চালকদের দ্রুত সিদ্ধান্ত ও নৌ পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রায় ৭৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৃথক সময়ে এই ঘটনা ঘটে। প্রথমে চাঁদপুরের ষাটনল ঘাট থেকে নারায়ণগঞ্জগামী এমভি সমতা লঞ্চটি গজারিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। প্রবল দুলুনিতে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দিলে চালক দ্রুত চর রমজান বেগ এলাকায় লঞ্চটি তীরে নোঙর করেন। এতে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিরাপদে থাকেন।


যাত্রীদের ভাষ্য অনুযায়ী, মাঝনদীতে হঠাৎ ঝড় শুরু হলে লঞ্চে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কান্নাকাটি শুরু করেন। তবে চালকের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অন্যদিকে একই সময়ে ঢাকা থেকে চাঁদপুরগামী ‘ঈগল-৯’ লঞ্চটি ধলেশ্বরী নদীর মুক্তারপুর ও কাঠপট্টির মাঝামাঝি এলাকায় ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়ে। প্রায় ৫০০ যাত্রী এতে আতঙ্কিত হয়ে পড়েন।


পরে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সদরঘাট থেকে এমভি জামাল নামের আরেকটি লঞ্চ এনে আটকে পড়া যাত্রীদের নিরাপদে স্থানান্তর করা হয়। নৌ পুলিশ জানিয়েছে, দ্রুত পদক্ষেপের কারণে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক ঝড়ের কারণে নদীপথে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, চালক ও নৌ পুলিশের দ্রুত পদক্ষেপেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ