ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। একই দিনে চলমান সংঘাতের মধ্যে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে তেল আবিব। ফলে চলমান যুদ্ধবিরতির মাঝেও পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে।


এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পক্ষে সাফাই দিয়ে বলেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেন, উদীয়মান হুমকি প্রতিহত করতে ইসরায়েল পূর্ণ স্বাধীনতা বজায় রাখবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার কারণ দেখিয়ে এই অভিযান পরিচালনার কথা জানিয়েছে তারা।


তবে বেসামরিক এলাকায় ব্যাপক প্রাণহানি এবং সাধারণ মানুষকে সরে যেতে বাধ্য করার ঘটনায় যুদ্ধবিরতি প্রক্রিয়া আবারও চরম ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: আল-জাজিরা, রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন