ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

ঈশ্বরদীতে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ-এ ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গুলি, ককটেল নিক্ষেপ
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
ঈশ্বরদীতে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ-এ ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গুলি, ককটেল নিক্ষেপ এবং অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতাকর্মীরা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে মিছিলটি হাসপাতাল রোড ও পোস্ট অফিস মোড় হয়ে ঈশ্বরদী থানা ঘেরাও করে অবস্থান নেয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং তাদের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তারা হামলার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।


ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে বিক্ষোভকারীরা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কর্মসূচি স্থগিত করে সেখান থেকে সরে যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প