ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের খাবার গ্রহণের পর একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায়
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৪ সময়
স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের খাবার গ্রহণের পর একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও আরও প্রায় ২৫ জন শিক্ষার্থী পেটে ব্যথা ও শারীরিক অস্বস্তির অভিযোগ করেছে। স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চককীত্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেদ্ধ ডিম ও পাউরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে বাড়িতে পাঠানো হয়। বর্তমানে সবাই সুস্থ আছে বলে জানানো হয়েছে।


ঘটনার পর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান জানান, অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং তারা সবাই এখন সুস্থ অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, উপজেলার ২৪০টি বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’, যাদের কাছে এ ঘটনায় ব্যাখ্যা চাওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সরবরাহকৃত খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন না পাওয়া পর্যন্ত গাকের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবারও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সংস্থার সরবরাহকৃত খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ