যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তান যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের একটি অংশ ইতোমধ্যে পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছে এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরবর্তী নির্দেশনা ও আলোচনা করার জন্য সেখানে অবস্থান করছে।
এর আগে ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে ওই আলোচনায় কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় তিনি ইসলামাবাদ ত্যাগ করেন। রোববার (২৬ এপ্রিল) রাতে আবার প্রতিনিধি দলের একটি অংশের ইসলামাবাদে ফিরে আব্বাস আরাঘচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে তার পাকিস্তান সফরের পর মার্কিন দুই দূতের সফরও বাতিল করা হয়েছে, যা শান্তি প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করেছে বলে উল্লেখ করা হচ্ছে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন