ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে দেশের চলমান রাজনৈতিক
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৭ সময়
তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন তারেক রহমান।


তিনি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বৈঠকে আরও বলা হয়, কেন্দ্র ও তৃণমূলের মধ্যে দূরত্ব কমিয়ে জনগণের দাবির পক্ষে রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।


স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে অংশ নেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প