যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন।
হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে অতিথিদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ঘটনাস্থলে ৭ থেকে ৮টি গুলির শব্দ শোনা যায়। প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন এবং পরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
সূত্র: ট্রুথ সোশ্যাল, বিবিসি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন