ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

বিয়েবাড়িতে খাবার টেবিলে বসা নিয়ে সংঘর্ষ, লক্ষ্মীপুরে আহত ৬

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বিয়েবাড়িতে খাবারের টেবিলে বসা নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
বিয়েবাড়িতে খাবার টেবিলে বসা নিয়ে সংঘর্ষ, লক্ষ্মীপুরে আহত ৬

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বিয়েবাড়িতে খাবারের টেবিলে বসা নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হারুনুর রশিদের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তারের বিয়ে হয়। পরদিন বরপক্ষের বাড়িতে আয়োজিত ভোজে কনেপক্ষের লোকজন অংশ নিতে গেলে বসার ব্যবস্থা নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।


কনেপক্ষের অভিযোগ, খাওয়ার সময় তাদের বসতে দেওয়া হয়নি। এ নিয়ে প্রথমে হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বরপক্ষের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং কনেপক্ষের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতরা হলেন—ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন ও মো. শাহ আলম। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


কনেপক্ষের অতিথি ও ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম জানান, খাওয়ার টেবিলে বসতে না দেওয়ায় কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। হাসপাতালের চিকিৎসক জয়দেব নন্দী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মো. শাহিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প