ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

বিরতির পর ফের অভিযান শুরু হবে গাজায় : নেতানিয়াহু

সাময়িক যুদ্ধবিরতি শেষে গাজায় ফের ইসরায়েলের বাহিনী অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫৮ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫৮ সময়
বিরতির পর ফের অভিযান শুরু হবে গাজায় : নেতানিয়াহু ছবি : সংগৃহীত
সাময়িক যুদ্ধবিরতি শেষে গাজায় ফের ইসরায়েলের বাহিনী অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কবে থেকে শুরু হবে সে বিষয়ক কোনো সুনির্দিষ্ট ঘোষণা এখনও আসেনি।

রাজধানী জেরুজালেমে মঙ্গলবার (২১ নভেম্বর) জরুরি বৈঠকে হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা।

বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয়, ততদিন এই যুদ্ধ চলবে।’

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে , এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।

গত সপ্তাহে কাতার এবং মিসরের মধ্যস্থতার ভিত্তিতে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠায় কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ড। সেখানে গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়। এছাড়াও কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি, উপত্যকায় ত্রাণপণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ এবং আহত বেসামরিকদের উপত্যকার বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুমতি দেওয়ার বিনিময়ে জিম্মিদের মধ্যে ৫০ জনকে মুক্তি দেওয়ার কথা বলে হামাস।

প্রথমদিকে এই প্রস্তাব আমলে না নিলেও জিম্মিদের পরিবার, দেশের জনগণ ও বহির্বিশ্বের চাপে মঙ্গলবার সেটি অনুমোদন করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

মঙ্গলবারের ভাষণে হামাসের প্রস্তাব প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘এটা মেনে নেওয়া আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু আমার মনে হয়, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার

মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার