ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সিরিজ জেতার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

মিরপুরের ধীরগতির উইকেট পেরিয়ে এবার চট্টগ্রামের ব্যাটিং সহায়ক মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অলিখিত
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২০ সময়
সিরিজ জেতার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

মিরপুরের ধীরগতির উইকেট পেরিয়ে এবার চট্টগ্রামের ব্যাটিং সহায়ক মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অলিখিত ফাইনাল হিসেবে বিবেচিত এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে দুই দলই একটি করে ম্যাচ জিতে সমতায় থাকায় আজকের লড়াই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। বাংলাদেশ দলের জয়ের লক্ষ্য স্পষ্ট। কোচিং স্টাফের দিকনির্দেশনায় খেলোয়াড়রা জয়ের মন্ত্রেই উজ্জীবিত। চট্টগ্রামে সবশেষ ওয়ানডে সিরিজে জয় পাওয়ার স্মৃতি টাইগারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। প্রায় দুই বছর পর এই ভেন্যুতে ৫০ ওভারের ক্রিকেট ফিরছে, যা ঘিরে দর্শকদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে।


প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিং ছিল নজরকাড়া। তার গতি, বাউন্সার ও নিয়ন্ত্রিত ইয়র্কারে বিপাকে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। পাশাপাশি তানজিদ হাসান তামিমের ধারাবাহিক ব্যাটিং এবং অধিনায়ক শান্তর ফিফটি দলকে এনে দেয় স্বস্তির জয়। নাহিদ রানা ইতোমধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতির বোলিংয়ে তিনি প্রতিপক্ষকে চাপে রাখছেন নিয়মিত। তার এমন পারফরম্যান্সে বোলিং কোচ শন টেইটও মুগ্ধ, এমনকি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের সঙ্গে তুলনাও টানা হচ্ছে। সর্বশেষ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে এখন ৬৪ নম্বরে অবস্থান করছেন এই তরুণ পেসার।


তবে সিরিজ জয়ের পথে চট্টগ্রামের উইকেট হতে পারে বড় ফ্যাক্টর। যেখানে মিরপুরে স্পিন সহায়ক পিচ ছিল, সেখানে চট্টগ্রামে অপেক্ষা করছে ব্যাটিং সহায়ক ফ্ল্যাট উইকেট। পরিসংখ্যান বলছে, এখানে সাম্প্রতিক ম্যাচগুলোতে আগে ব্যাট করা দলগুলো সুবিধা করতে পারেনি। ফলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দলে কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান একাদশে ফিরতে পারেন। ওয়ানডে সিরিজ শেষে তার পিএসএলে যোগ দেওয়ার কথা রয়েছে।


সব মিলিয়ে সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যেও এই ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?