ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় পরিবর্তন গুরু-শিষ্যের অসমাপ্ত গল্পের শেষ অধ্যায় এবার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লীগ ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, মেসিদের জানালেন শুভকামনা ‘আর্জেন্টিনা অনেক ফাউলের শাস্তি পায় না’ বিশ্বকাপ ফাইনালের আগে বৈরী আবহাওয়া, অনুশীলনে ভোগান্তি আর্জেন্টিনা-স্পেনের ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদকসহ আটক

ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার হুমকি দিয়ে ইরান ‘অতিরিক্ত চালাকি’ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
ইরান ‘চালাকি’ করছে অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার হুমকি দিয়ে ইরান ‘অতিরিক্ত চালাকি’ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিন শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। শনিবার (১৮ এপ্রিল) দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আলোচনা চললেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে, যা তারা দীর্ঘদিন ধরে করে আসছে। তিনি বলেন, “আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।”


ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “তারা আবারও প্রণালিটি বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।” ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর এবং আলোচনার অগ্রগতি সম্পর্কে দিনের শেষ নাগাদ আরও তথ্য পাওয়া যাবে।


তিনি আরও বলেন, “আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। তারা অনেক মানুষ হত্যা করেছে, আমাদের অনেক মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে।”


সূত্র: আল–জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা