ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল, হুমকিতে মধু আহরণ

পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও এ বছর আশানুরূপ উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল, হুমকিতে মধু আহরণ

পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও এ বছর আশানুরূপ উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথ থেকেই ফিরে আসছেন। রোববার বিকেলে শরণখোলা থেকে মাত্র ৭০ জন মৌয়াল মধু সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনের পথে যাত্রা করেছেন। চলতি বছরের ১ এপ্রিল থেকে মধু আহরণ শুরু হলেও অংশগ্রহণ তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে বন বিভাগ। মৌয়ালদের একটি বড় অংশ জানান, বনদস্যুদের কবলে পড়লে মুক্তিপণ হিসেবে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত দিতে হয়। এ কারণে অনেকেই এবার নৌকার পাস নেননি। পাশাপাশি মধু ব্যবসায়ীরাও ঝুঁকির কারণে আগাম দাদনের টাকা দিতে অনীহা প্রকাশ করছেন।


স্থানীয় ব্যবসায়ী মো. রাসেল আহমেদ, রিপন বয়াতী ও মো. সাখাওয়াত হোসেন বলেন, গত কয়েক মাসে সুন্দরবনে দস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় মৌয়ালদের মধ্যে ভয়-ভীতি তৈরি হয়েছে। শরণখোলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, এ বছর এখন পর্যন্ত মাত্র ১০টি নৌকায় পাস নেওয়া হয়েছে, যেখানে গত বছর একই সময়ে প্রায় ৬০টি নৌকা পাস নিয়েছিল। রোববার বনরক্ষীদের নিরাপত্তায় ১০টি নৌকায় ৭০ জন মৌয়ালকে সুন্দরবনে পাঠানো হয়।


চাঁদপাই রেঞ্জ সূত্রে জানা গেছে, ১১টি নৌকায় ৮০ জন মৌয়াল গেলেও একটি নৌকা তিন দিনের মাথায় ফিরে এসেছে। বনদস্যুদের চাঁদা দাবির কারণেই তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মৌয়াল কালাম খা। এছাড়া ১৮টি নৌকার মধ্যে ৫টি নৌকা মধু সংগ্রহ না করেই ফিরে এসেছে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, দস্যু তৎপরতার কারণে মৌয়ালের সংখ্যা কমে গেছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। এ বছর মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪৯ কুইন্টাল এবং মোম ১০৪ কুইন্টাল।


তিনি আরও জানান, মৌয়ালদের নিরাপত্তায় বনরক্ষীদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং কোনো সমস্যা হলে দ্রুত বন বিভাগকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার