ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না ইতিহাসের পাতায় ফ্লিকের বার্সা

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেম
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেম (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আগ্নেয়াস্ত্রসহ কাশেমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে র‍্যাব-৭ এর ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় কাশেমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা ৬ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।


উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে র‍্যাব-৭ এর সদস্যদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে চার সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ডিএডি আব্দুল মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার