ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সন্ত্রাসবিরোধী শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে বিলাসী জীবনযাপনের খরচ মেটাতে বিত্তশালী পুরুষদের সঙ্গে
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সন্ত্রাসবিরোধী শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে বিলাসী জীবনযাপনের খরচ মেটাতে বিত্তশালী পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ার অভিযোগ উঠেছে। ২৯ বছর বয়সী ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়া ভারভারোর বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।


অভিযোগকারী, যিনি ‘রবার্ট বি’ নামে পরিচিত, দাবি করেছেন যে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ভারভারোর সঙ্গে তার পরিচয় হয়। মাত্র তিন মাসের সম্পর্কের মধ্যে তিনি প্রায় ৪০ হাজার মার্কিন ডলার মূল্যের উপহার ও ভ্রমণ ব্যয় বহন করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, ‘সিকিং ডটকম’ নামের একটি বিতর্কিত ডেটিং প্ল্যাটফর্মে ‘আলেসিয়া’ ছদ্মনামে ভারভারোর একটি প্রোফাইল রয়েছে, যেখানে তিনি নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে ধনী ব্যক্তিদের আকৃষ্ট করতেন।


এছাড়া অভিযোগ অনুযায়ী, ভারভারোর জন্য অভিযোগকারী ব্যক্তি তার বাসার ভাড়ার একটি অংশ পরিশোধ করেছেন এবং তাকে আরুবা, সুইস আল্পস ও ইতালির মতো ব্যয়বহুল স্থানে ভ্রমণে নিয়ে গেছেন। পাশাপাশি কার্টিয়ার গহনা ও দামি ব্যাগসহ বিভিন্ন উপহারও দিয়েছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তারা একসঙ্গে গাঁজা সেবন করেছেন। যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর চাকরির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হতে পারে।


তবে জুলিয়া ভারভারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার কোনো বিতর্কিত ডেটিং প্রোফাইল নেই এবং একজন প্রাক্তন ব্যক্তির মিথ্যা অভিযোগের শিকার হচ্ছেন। তদন্তকারীরা এখন বিষয়টি যাচাই-বাছাই করছেন এবং সংশ্লিষ্ট প্রমাণগুলো খতিয়ে দেখছেন। বিশ্লেষকদের মতে, এমন অভিযোগ প্রমাণিত হলে তা জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য উদ্বেগজনক হতে পারে।


সূত্র: মিডল ইস্ট আই

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি