ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খোলা হবে হরমুজ: ইরান

ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করার পরই হরমুজ প্রণালির মাধ্যমে নৌ-চলাচল স্বাভাবিক হবে। রোববার (৫ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৮ সময়
হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খোলা হবে হরমুজ: ইরান

ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করার পরই হরমুজ প্রণালির মাধ্যমে নৌ-চলাচল স্বাভাবিক হবে। রোববার (৫ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী এই তথ্য জানিয়েছেন।


তাবাতাবায়ী বলেছেন, প্রণালির মাধ্যমে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি ভিত্তিক একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্টের হুমকি মূলত চরম হতাশা ও ক্ষোভ থেকে আসা অশ্লীলতা এবং আজেবাজে বক্তব্য ছাড়া কিছু নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনও ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়েছে। তারা বলেছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি যুদ্ধাপরাধের ইঙ্গিত বহন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও রাষ্ট্রগুলোর এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


অন্যদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের সমস্যার মৌলিক সমাধান হলো যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। তিনি এটি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপের সময় বলেন।


সূত্র: আল–জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি