ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার রাজধানীতে পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি তার সহযোদ্ধা ও সহপাঠীরাও উপস্থিত ছিলেন।


জানা গেছে, তার জীবনসঙ্গী রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে সক্রিয় রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তিনি সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


অন্যদিকে, আবু বাকের মজুমদার একই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে সেখানেই মাস্টার্সে অধ্যয়নরত। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ফজলুল হক মুসলিম হল-এ অবস্থান করলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে একসময় হল ছাড়তে হয়। পরে আবার হলে ফিরে আসেন তিনি।


এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নবদম্পতির এই নতুন জীবনের শুরুতে সহযোদ্ধা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে নবদম্পতির জন্য শুভকামনা জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’