ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরলেন আজিজুর

সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হওয়ার প্রায় ১১ মাস পর লাশ হয়ে দেশে
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরলেন আজিজুর

সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হওয়ার প্রায় ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরেছেন আজিজুর রহমান (৫০)। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমানকে ২০২৫ সালের ১৪ মে সীমান্ত এলাকা থেকে আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পরিবারের অভিযোগ, আটকের পর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।


গুরুতর আহত অবস্থায় তাকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে দীর্ঘ সাড়ে ১০ মাস বন্দি থাকার পর গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শিলিগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বিকেলে ভারতীয় পুলিশ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানা ও ইমিগ্রেশন পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আটকের সময় বিএসএফ সদস্যদের মারধরের কারণেই তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে অবশেষে মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মরদেহ গ্রহণের পর স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিজ গ্রামে নিয়ে গেছেন। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই